নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক।
বৃহস্পতিবার, ২৮ আগষ্ট ২০২৫


বাংলাদেশ ফুটবলের পুনর্জাগরণের অন্যতম নায়ক ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগেই তাকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক সেই উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। মাঠে ধারাবাহিক পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়ছেন তিনি। ইতোমধ্যেই ফেসবুকে এক মিলিয়ন অনুসারীর মাইলফলক ছুঁয়েছিলেন হামজা। এবার ইনস্টাগ্রামেও একই সাফল্য অর্জন করেছেন তিনি, যা বাংলাদেশের কোনো ফুটবলারের ক্ষেত্রে এই প্রথম। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা লিখেছেন, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।  বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দিন দিন বাড়ছে তার জনপ্রিয়তা। ফেসবুকে প্রথ&#

Advertisement
2478; এক মিলিয়ন অনুসারী পাওয়ার সময়ও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই মিডফিল্ডার। মাঠের সাফল্য আর সমর্থকদের অফুরন্ত ভালোবাসায় দ্রুতই দেশের ফুটবলের এক নতুন উচ্চতায় উঠেছেন তিনি।    হামজার আন্তর্জাতিক অভিষেক হয় গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচেই ফুটবলপ্রেমীদের নজর কাড়েন তিনি। এরপর ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে নিজের প্রথম ঘরের মাঠের ম্যাচে গোল করে দলকে ২-০ ব্যবধানে জিততে সাহায্য করেন। এ গোল তার প্রতি সমর্থকদের ভালোবাসাকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে।  পরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরেও তৈরি হয় তুমুল উত্তেজনা। টিকিট বিক্রিতে ছিল কাড়াকাড়ি। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায়, তবুও হামজা চৌধুরী ও সমিত সোমের মতো প্রবাসী ফুটবলাররা দলের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করেছেন।   বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনার পথে হামজার এই অগ্রযাত্রা সমর্থকদের আশা জাগাচ্ছে। সেই সাথে এগিয়ে যাচ্ছে দেশীয় ফুটবলের ভবিষ্যৎও।  

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন