নড়াইলে বাইসাইকেল-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত।
শনিবার (১১ মে) সকালে সদর উপজেলার নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।মামুন সমাদ্দার পৌরসভার রঘুনাথপুরের বাবলু সমাদ্দারের আর কাজেম আলী সদরের উজিরপুর গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে খুলনা যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মামুন সমাদ্দার। সদরের কাড়ারবিল পৌঁছালে বিপরীত থেকে আসা কাজেম আলীর বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন সমাদ্দারকে মৃত ঘোষণা করেন। কাজেম আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Comments
No comments
Add a comment: