দড়িতে বাঁধা জীবন কেটে গেলো ২৫ বছর। তবুও মেলে না মুক্তি

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩



জন্ম থেকেই প্রতিবন্ধী শাকিল। কথা বলতে পারেন না। বুকে হামু দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারেন। কিন্তু দৌড়াতে পারেন না। তবুও ঘরের মেঝেতে বাঁশের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে। ছোটবেলা থেকে এভাবেই চলছে তাঁর জীবন। দড়িতে বাঁধা জীবনের কেটে গেলো ২৫ বছর। তবুও মেলে না মুক্তি।

শাকিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোদালিয়াপাড়া গ্রামের হত-দরিদ্র মুক্তার হোসেনের ছেলে। শীতে কাঁপছে আর হাউমাউ করে কিছু বলার চেষ্টা করছে সে। শাকিলের মা শিখা খাতুন জানান, শশুরের পৈতৃক ভিটায় ১কাঠা জমির ওপর ঘর আমাদের। স্বামী মুক্তারও মানসিক রোগী। পরিবারে দুই সন্তান। এক মেয়ে ও এক ছেলে। বড় সন্তান শাকিল। আমাদের স্বপ্ন ছিল শাকিলকে পড়ালেখা করিয়ে চাকরিতে দেবো। ভাগ্যের নির্মম পরিহাস জন্ম থেকেই মানসিক সমস্যা দেখা দেয় শাকিলের।

Advertisement
অন্যের বাসা বাড়িতে কাজ করে চালায় সংসার। অভাবের সংসার চলাতেই টানাপড়েন। তবুও দেশের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মানসিক ডাক্তার দেখিয়েছি। তবে ভালো হয়নি। বড় ডাক্তার দেখাতে পারি নাই টাকার অভাবে। কোথাও চলে যাবে তাই এভাবেই ঘরের মেঝেতে ছেলেকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখি। আবার মাঝে মাঝে শিকলেও বাঁধা হয়। দিনে এক-দুইবার খাবার দেওয়া হয়। বাঁধা অবস্থায় খাওয়ানোসহ সব কিছু করানো হয়। মানুষ দেখলে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। মাঝে মধ্যে আবার উত্তেজিতও হয়ে ওঠে শাকিল। শাকিলের চিকিৎসা করাতেও বিপুল অর্থ প্রয়োজন।

এ বিষয়ে চাঁদ গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জানান, পরিষদের মাধ্যমে যতটুকু সাহায্যে সহযোগিতা করা সম্ভব তা আমি করে যাচ্ছি। আর ওকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখার কথা আমি শুনিনি। এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে শাকিলের পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন