দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মতলব উত্তরে উন্নয়ন প্রচারণা

সফিকুল ইসলাম রানা
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে সমর্থন করুন।

মুক্তিযোদ্ধাদের জীবন উৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নানামুখী উন্নয়ন কর্মকা- পরিচালনা করে সরকার দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। 
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের আয়োজনে সরকারের উন্নয়ন প্রচারণা ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন।

চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের অপশক্তি মোকাবেলা করতে এখনো রাজপথে আছি। আগামী নির্বাচনে এই আসন শেখ হাসিনার আসন, নৌকার আসন। এ বিজয় কেউ ঠেকাতে পারবে না। দেশ ও জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। মধ্যম আয়ের দেশে থেকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে প্রধানমন্ত্রী দিনরাত নিরলসভাবে কাজ করে চলছেন।
Advertisement

তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে মুক্তিযুদ্ধ কি, বঙ্গবন্ধু কি, মুক্তিযোদ্ধাদের জীবনের ইতিহাস কি, কীভাবে যুদ্ধ করেছে এ দেশের মুক্তিযোদ্ধারা তাদেরকে জানাতে হবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুনাগরিক করে দেশ সেবা আত্মনিযোগ করতে হবে। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা নেই তাদের জন্য বীর মুক্তিযোদ্ধা নিবাস নির্মান করে দেয়া হচ্ছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হয়েছে তেমনি ৭১’ এ যারা স্বাধীনতায় বিরোধীতা করেছিল সেসব রাজাকারদের তালিকা তৈরী করতে হবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংস্কারের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এদেশের মানুষ উন্নয়নের সুফল পাওয়ায় তাদের জীবন মান উন্নয়ন হয়েছে।ফরাজীকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক সরকার, আব্দুস শুক্কুর মৃধা, নাছির উদ্দিন খান, সৈয়দ আহমেদ বুলবুলসহ বীর মুক্তিযোদ্ধাগণ। উক্ত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন