দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন কমিশনার

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

রাজনৈতিক বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, ভোটার এলে নির্বাচন অংশগ্রহণ মূলক হবে। দায়িত্বের বাইরে কিছুই করতে পারবো না। তবুও আমরা আশায় বুক বেঁধে আছি হয়তো সবাই নির্বাচনে আসবে।

বুধবার(২৫ অক্টোবর) দুপুর ১২ টায় পৌরশহরস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল ও আশুগঞ্জ) আসনের ৫ই নভেম্বর উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো। লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের, আর রাজনৈতিক দল গুলোরও কিছু দায়বদ্ধতা আছে।

তিনি আরো বলেন, ভোট কেন্দ্র ভোটার উপস্থিত করার কাজ নির্বাচন কমিশনের নয়। যারা নির্বাচন করবে তারা ভোটারদের উপস্থিত করার জন্য ভোটাদের উৎসাহ দিবেন। আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা দিবে। 

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এরমধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ সাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা আসুন, আলোচনা করি, এক কাপ চা খাই। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবো না এবং আমাদের ম্যান্ডেটরি না।
Advertisement

সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান । তিনি বলেন, ভোট কেন্দ্রে ছবি তুলতে পারবে কিন্তু লাইভ দিতে পারবে না। ভোট কক্ষের বাহিরে এসে লাইভ দিতে পারবে এবং প্রতি কেন্দ্রে ২ টি মিডিয়ার  সংবাদমাধ্যম প্রতিনিধি প্রবেশ করতে পারবে।


এসময় তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিয়ে তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন সচিব মোঃ জাহাঙ্গীর আলম , পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,  জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল ও আশুগঞ্জ) আসনের বিএনপির সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য(স্বতন্ত্র) উকিল আব্দুস সাত্তার মৃত্যু বরন করায় আসন শূন্য হয়। এই আসনে আগামী ৫ই নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন