দেড় বছর পর টেস্টে শান্ত’র সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫


২০২৩ সালটা নাজমুল হোসেন শান্ত’র জন্য ছিল স্মরণীয় বছর। বিশেষ করে সাদা পোশাকে। ওই সময়ে শান্ত টেস্টে তিনটি সেঞ্চুরি পেয়েছিলেন। পরের বছর সেঞ্চুরি তো দূরের কথা তার ব্যাটিং গড়ই ছিল মাত্র ২১.১৩। তবে ২০২৫ সালে জিম্বাবুয়ে সিরিজে ফরম্যাটটিতে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। যদিও সেঞ্চুরির অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। ১৮ মাস পর আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই হতাশা ঝেড়ে ফেলেছেন।

লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীদের ছন্দে ফিরিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ২০২ বলে ১১টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে।

কেবল টেস্টেই নয়, সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে শান্তকে আরেকটি সেঞ্চুরি পেতে ১৫

Advertisement
মাস অপেক্ষা করতে হয়েছে। এর আগে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন এই লঙ্কানদেরই বিপক্ষে, গত বছরের মার্চে হওয়া সেই ম্যাচটি ছিল ওয়ানডে ফরম্যাটে। আর টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেন ২০২৩ নভেম্বরে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ নিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন শান্ত, সবমিলিয়ে ষষ্ঠ।

আরেক প্রান্তে থাকা মুশফিকুর রহিমও আছেন সেঞ্চুরির পথে। তিনি অপরাজিত আছেন ৮৭ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান। চতুর্থ উইকেটে শান্ত-মুশফিক ১৮৯ রান যোগ করেছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ৫ রানেই এনামুল হক বিজয় পেসার আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা কুশল মেন্ডিসের হাতে। ১০ বলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গে অভিজ্ঞ মুমিনুল হকের জুটি টিকে ৩৪ রান পর্যন্ত। মুমিনুল ২৯ এবং সাদমান ১৪ রান করে একইভাবে স্লিপে ক্যাচ দিয়েছেন অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু রত্ননায়েকের বলে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন