দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

সাঈদ নগরে দেশ নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর দীর্ঘায়ু এবং রোগমুক্তি কামনায় সাইদ নগর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার (২৮ মার্চ) বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে খালেদা জিয়া ও তারেক রহমান এর রোগমুক্তি কামনায় সাইদ নগর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক সদস্য সচিব এ জি এম শামসুল হক।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাজেদ আহমেদ খান এবং সঞ্চালনায় ছিলেন এ কে এম রাসেল সিকদার।
ইফার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাইদ নগর মসজিদ এর খতিব ক্বারি মাওলানা আব্দুস সালাম।

Comments
No comments
Add a comment: