দেশে এখন সরকার হটানোর চক্রান্ত- ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে সরকার হটানোর। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি নেই তাকে পরাজিত করার। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলের দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলার কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বিএনপির নেতাদের উদ্দশে করে বলেন, আজকে খুনের মামলার আসামি গ্রেফতার করতে গেলে তাদের দলের নেতা। ফখরুল সাহেব আপনি সহ আপনার নেতারা যে সব কথা উচ্চারণ করে যে সব ভাষায় কথা বলেন। পতন ঘটাবেন। আল্লাহ যারে ক্ষমতায় রাখবে কেউ কি তার পতন ঘটাতে পারবে। পতন আপনাদেরই হবে। নেতিবাচক রাজনীতির জন্য আপনাদের পতন অনিবার্য। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো।

কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,বাংলাদেশ আওয়ামীলীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন,শহীদুল্লাহ খাঁন সোহেল,জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ ।

Comments
Nurunnabi Nobin
Thanks kazi agro tv
Add a comment: