দুই যুগ পরে গলাচিপায় বিজয় দিবসে নৌকা বাইচ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই যুগ পরে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রমনাবাদ নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচে রঙে বেরঙের পোশাক পরে অংশ নেয় পাঁচটি নৌকা দল। এর মধ্যে গলাচিপা পৌরসভার দুটি ও অন্য উপজেলার তিনটি দল ছিল। পুরুষের পাশাপাশি নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়। এসময় বাইচ দেখতে নদীর দুই পারে হাজারো মানুষের ঢল নামে।
নৌকা বাইচে প্রথম হয় চর মইসাদি এক্সপ্রেস হলুদ দল। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় টেলিভিশন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন এবং উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল। উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুল সিকদার সহ আরো অনেকে।
উপজেলা প্রশাসন জানায়, প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতা আরও উৎসবমুখর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিজয়ের মাসে হারানো ঐতিহ্যটি সামনে আনতে এই আয়োজন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন ছিলো। তার মধ্যে অন্যতম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Comments
No comments
Add a comment: