দীর্ঘ ১১ বছর পর নির্বাচনের পথে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি

আজ সকাল ১১টায় ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে থানা ব্যবসায়ী সমিতির সভাপতি কফিল সরকারের সভাপতিত্বে থানা ব্যবসায়ী সমিতি‘র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী সমিতির সদস্য হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, সাবেক জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিজুর রহমান বাবুল, পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, বিশিষ্ট্য ব্যবসায়ী রুহুল আমিন, রাজু কুমার গুপ্তাসহ ব্যবসায়ী সমিতির প্রায় ১ হাজার জন্য সদস্য। সন্ধ্যায় আকর্ষণীয় লটারির ড্র এবং মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

Comments
No comments
Add a comment: