দাপুটে জয়ে বার্সাকে টপকে গেল রিয়াল

অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

\চেনা আঙিনায় ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ।

চোখধাঁধানো দুইটি গোলে সুর বেঁধে দিলেন কিলিয়ান এমবাপে ও ফেদেরিকো ভালভের্দে। সেভিয়াকে অনায়াসে হারিয়ে বার্সেলোনাকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠল কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার (২২ ডিসেম্বর) লিগ ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।এমবাপে ও ভালভের্দের গোলের পর রদ্রিগোর লক্ষ্যভেদে ৩৪ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। পরক্ষণে ইসাক রোমেরো ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে রিয়ালের চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াস। শেষ দিকে আরেকটি গোল শোধ করেন দোদি লুকবাকিও। এই ম্যাচ দিয়ে প&

Advertisement
#2503;শাদার ফুটবলকে বিদায় জানান সেভিয়ার হয়ে দুই দশকের অধ্যায়ে রেকর্ড ৭০৫ ম্যাচ খেলা হেসুস নাভাস। ম্যাচ শুরুর আগে ৩৯ বছর বয়সী স্প্যানিয়ার্ডকে ‘গার্ড অব অনার’ দেয় দুই দলের খেলোয়াড়রা।পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে রিয়াল। সেভিয়ার ১০ শটের ৫টি লক্ষ্যে ছিল।গত সপ্তাহে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর লিগে জয় দিয়ে বছর শেষ করল রিয়াল। কার্ডের খাড়ায় এই ম্যাচে খেলতে পারেননি ফিফা বর্ষসেরা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। তবে তাকে ছাড়া রিয়ালের জয় নিয়ে একটুও ভাবতে হয়নি। ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে শিরোপাধারীদের ৪০ পয়েন্ট। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বার্সেলোনা।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন