দাদার সাথে কী কথা হলো মুস্তাফিজের

প্রতিবেদন , ফাহিম হক
সোমবার, ০১ এপ্রিল ২০২৪

আগের আসরেই ছিলেন এক ডেরায়।

এবার ঠিকানা বদলে ফেলেছেন একজন। দিল্লি ক্যাপিটালস ছেড়ে মুস্তাফিজুর রহমানের নতুন ঠিকানা এখন চেন্নাই সুপার কিংস। তবে গেল আসরের মতো এবারও দিল্লি ক্যাপিটালসের ডাগআউটেই আছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সৌরভ গাঙ্গুলী।গতকাল দুই দলের মুখোমুখি লড়াইয়ে সাবেক দলের সতীর্থদের সঙ্গে দেখা হলো মুস্তাফিজের। সেই সঙ্গে দেখা হলো সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটের দাদার সঙ্গে করমর্দন করেছেন টাইগার পেসার। এ সময় দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।যদিও তাদের মধ্যে কী কথা হয়েছে জানা যায়নি। তবে ক্ষণিক সাক্ষাতের এই মুহূর্তটা যে দুজনই বেশ উপভোগ করেছেন সেটি তাদের মুখের হাসিতেই যেন ধরা পড়ল। চেন্নাইয়ের অফিসিয়াল পেজে মুস্তাফিজদের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ভালো থেকো বন্ধু।চলতি আইপিএলে নিজেদের প্রথম দুই ম্÷
Advertisement
9;াচে জয় পেয়েছে চেন্নাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টানা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কাটার মাস্টার মুস্তাফিজও। উদ্বোধনী ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এর পরের ম্যাচেও দুই উইকেট শিকার করে অগ্রণী ভূমিকা রাখেন। তবে গতকাল চেন্নাইয়ের হারের দিনে বেশ খরুচে ছিলেন ফিজ। বিশাখাপত্তনমে ৪ ওভারে ৪৭ রান দিয়েছেন মুস্তাফিজ। বিনিময়ে তার শিকার ১ উইকেট। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে আগের দুই ম্যাচে কার্যকর ফিজকে এদিন খুঁজে পাওয়া যায়নি। একটি ওয়াইড ও দুটি নো দেওয়ার পাশাপাশি তিনি হজম করেছেন ছয়টি চার ও একটি ছক্কা।দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমন বাজে বোলিংয়ের খেসারত দিতে হলো ২০ রানের হারের মাধ্যমে। তবে হারা ম্যাচেও বড় প্রাপ্তির নাম মহেন্দ্র সিং ধোনি। ৪২ বছর বয়েসী এই ভারতীয় উইকেটরক্ষক এরইমাঝে চলে গিয়েছেন কিংবদন্তির কাতারে। ফিটনেসজনিত কারণে খেলছেন ৮ নম্বর পজিশনে। তাতেই ১৬ বলে করলেন ৩৭ রান। সেই সঙ্গে সমর্থকদের মনও জিতে নিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন