থার্টি-ফার্স্ট নাইটে বন্ধ থাকছে কক্সবাজারে মদের বার

ইংরেজি বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর ঘিরে কক্সবাজারে চতুর্দিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, ২৯ ডিসেম্বর থেকে ৩ দিন ব্যাপি শহরের ১০ টি জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাসি করা হচ্ছে যানবাহন গুলোকে। তিনি আরো বলেন-অব্যাহত নজরদারি মধ্যে সাদা পোশাকেও নিয়োজ;িত আছে পুলিশ সদস্যরা। শহরের যানজট নিয়ন্ত্রণেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সন্দেহজনক লোকজনকেও তল্লাসি করা হচ্ছে। তবে উন্মুক্ত তেমন কোনো আয়োজন থাকছেনা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তার মধ্যে-কয়েকটি তারকামানের হোটেলে অভ্যন্তরীণ আয়োজন থাকলেও-এতেও কঠোর নিরাপত্তা জোরদার থাকবে।
তবে-কক্সবাজারের লাইসেন্স প্রাপ্ত সকল-এলকোহল বার-গুলোর বন্ধ থাকবে বলে জানান তিনি।

Comments
No comments
Add a comment: