ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: পর্যালোচনা সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নোয়াখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা এবং সমন্বিত ব্যবস্থাপনা জোরদারের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটি মতবিনিময় সভা করেছে।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা। সভায় ৩৩ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোজাহিদুল ইসলাম জিওসিকে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ণ এলাকা সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সদর উপজেলা ইউএনও, আনসার ও ভিডিপ495;, বিজিবি ও কোস্টগার্ডের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীর দায়িত্ব বণ্টন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জিওসি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের গুরুত্বে গুরুত্বারোপ করেন। সভা শেষে নোয়াখালী স্টেডিয়ামে মোতায়েন সকল সেনাসদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জিওসি বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়া দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে নিষ্ঠা ও নিরলসভাবে দায়িত্ব পালন করা সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন। জিওসির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি ও ৩৩ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments
nobin
thanks
Nobin
Thanks
Add a comment: