তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

আবু তাহের, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।  বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা, 'দাবি মোদের একটাই, তিস্তা নদীর পানি চাই', 'জাগো বাহে, কোনঠে সবাই', 'আসো বাহে তিস্তা বাঁচাই', 'তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও', 'দাবি মোদের একটাই, তিস্তা নদীর হিস্যা চাই' ইত্যাদি স্লোগান দেন।   রংপুর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার রাব্বি প্রমিস বলেন, যে তিস্তার পানির ওপর উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকা নির্ভর করার কথা ছিল, সেই পানি এখন আমরা পাচ্ছি না।

Advertisement

আমরা বারবার তিস্তা পাড়ের মানুষের পক্ষে কথা বলেছি, কিন্তু কোনো সরকারই এখনো সুষ্ঠু সমাধান দিতে পারেনি। সবাই ভারতের স্বার্থ রক্ষায় ব্যস্ত থেকেছে। গত কয়েক বছরের বাজেটেও উত্তরবঙ্গকে উপেক্ষা করা হয়েছে। এই প্রহসন আর মেনে নেওয়া হবে না।   হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াস বলেন, তিস্তাকে ভারত ওয়াটার ওয়েপন হিসেবে ব্যবহার করে আসছে। শুষ্ক মৌসুমে যখন পানি প্রয়োজন তখন বাঁধ দিয়ে তারা পানি আটকে রাখছে, দেশের মানুষ চাষাবাদ করতে পারছে না। আবার বর্ষাকালে পানি ছেড়ে দিচ্ছে, ফলে বৃষ্টি না হলেও বাংলাদেশের বেশকিছু এলাকা প্লাবিত হচ্ছে। এটা আর হতে দেওয়া যাবে না।   রংপুর এসোসিয়েশনের সভাপতি সাহাবির হোসেন সাব্বির বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীন নদী-বণ্টন চুক্তি মেনে তিস্তা নদীর পানির সুষ্ঠু বণ্টন সরকারকে নিশ্চিত করতে হবে। সরকার যদি আগামী নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে, তাহলে সকল শিক্ষাপ্রতিষ্ঠান শাট ডাউন ঘোষণা করা হবে। আমরা ঐক্যবদ্ধ থেকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য আরও কঠোর আন্দোলন চালিয়ে যাব। সমাবেশে রংপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস রোমা সঞ্চালনা করেন।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা