তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আছিয়া

আরেফিন লিমন পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি
মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪

একে একে ফুটফুটে তিন পুত্রসন্তনের জন্ম দিয়েছেন আছিয়া বেগম (২১) নামে এক গৃহবধূ। বুধবার দিবাগত গভীর রাতে গলাচিপা নাঈমা কবির ডায়াগনস্টিক ক্লিনিকে স্বাভাবিক ভাবে তিন পুত্র সন্তানের জন্ম হয়। আছিয়া রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জেলে রাজিব হাওলাদারের স্ত্রী ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিনাবুনিয়া গ্রামের কবির গাজীর মেয়ে। 

ক্লিনিকের চিকিৎসক ডা: নাঈমা কবির জানান তিন পুত্র সন্তান ও মা সুস্থ আছে। 

স্বজন ও ক্লিনিক সূত্র জানা যায়, গত বুধবার রাত ৯ টা নাগাদ নদীবেষ্টিত প্রত্যান্ত চালিতাবুনিয়া ইউনিয়ন থেকে এনে গৃহবধূ আছিয়া কে গলাচিপা নাঈমা কবির ডায়াগনস্টিক ক্লিনিকেকে ভর্তি করা হয়। রাত ২ টা নাগাদ প্রসববেদনা উঠলে ডা: নাঈমা কবির গৃহবধূকে পর্যবেক্ষণ করে নরমাল ডেলিভারি করার চেষ্টা করে। পরে রাত ৩টার দিকে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম হয় আছিয়া বেগমের। 

Advertisement
এদিকে একসঙ্গে তিন শিশুর জন্ম হওয়ায় খুশিতে আত্মহারা স্বজনরা। তেমনি কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এমনকি ক্লিনিকের বিল মেটাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান জেলে বাবা রাজিব হাওলাদার। তিনি জানান, শিশু ও মায়ের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া প্রয়োজন। একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সবাই খুশি; তবে মা ও শিশুদের খাদ্য ও চিকিৎসার ব্যয় বহন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন বাবা রাজিব। তার স্বপ্ন সন্তানের বড় করে কুরআনে হাফেজ বানাবেন। 

নবজাতক তিন পুত্র সন্তানের বাবা ও স্বজনরা সন্তান তিনটিকে লালন-পালন করার সুবিধার্থে ও চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি সাহায্যে চেয়েছে।

নাঈমা কবির ডায়াগনস্টিক ক্লিনিকের চিকিৎসক নাঈমা কবির জানান, তিন সন্তান জন্মের ঘটনাটি তার চিকিৎসক জীবনে প্রথম অভিজ্ঞতা। সন্তান প্রসবের পূর্বে চিকিৎসক, নবজাতকদের মা, বাবা ও স্বজনরা জানতেন যমজ বাচ্চা হবে। তবে আশ্চর্যজনকভাবে এক একে তিনটি সন্তান স্বাভাবিক ভাবে জন্ম দেয় আছিয়া। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন