তিনদিন ব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ ও উদ্ধীপনায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষ্যে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
রবিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলাপ্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ওর্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে র্যালিটি উপজেলাপরিষদ চত্বরের বিভিন্ন জায়গা প্রদিক্ষণ করেন। আলোচনা সভায় সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখেরসভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদেরচেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। বিশেষ অতিথি ছিলেন সদরউপজেলা পরিষদের উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেটলোকমান হোসেন, মহিলা-ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুলকালাম ভূঞা, সাধারণ সম্পাদক এম. এ. এইচ মাহবুব আলম, স্থানীয় সরকারি কর্মকর্তা ও কর্মচারী, ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনসাধারন। সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ বলেন, স্থানীয় সরকাø0; উন্নয়ন হলে দেশ উন্নত হবে। সরকার স্থানীয় পর্যায়ে যে উন্নয়নমূলক কাজ করেছে তা সকলের কাছে বেশি করে প্রচার করতে হবে। উন্নয়ন উন্নয়নমূলক কাজ প্রচারের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এবারই প্রথম এই উন্নয়ন মেলা অনুষ্টিত হচ্ছে। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও বলেন, স্থানীয় সরকার হচ্ছে একটি দেশ উন্নয়ন কতটুকু হচ্ছে তারচেহারা। স্থানীয় পর্যায়ে সর্ব নিম্ন ব্যবস্থা হচ্ছে ইউনিয়ন, তারপর পৌরসভা ও উপজেলা-জেলা পরিষদ। দেশের উন্নয়ন তখনইচোখে পড়বে যখন স্থানীয় পর্যায়ে উন্নয়ন ঘটবে। এজন্য আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা সবাই দেশের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। উল্লেখ্য আজ থেকে উদ্ভোধন হওয়া স্থানীয় সরকার উন্নয়ন মেলাতিন দিনব্যাপী সদর উপজেলার ৩টি স্টল ও সদর উপজেলার১১টি ইউনিয়নের ১১ স্টলসহ ১৪টি স্টল অংশগ্রহণ করে। এটি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। দর্শকদের স্থানীয় উন্নয়ন মেলায় এসে উপভোগ করার আহবান জানান।

Comments
No comments
Add a comment: