তিতাস পাড়ের ঐতিহ্যবাহী ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন।

তিতাস পাড়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ২.৪৫ ঘটিকায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের মাননীয় প্রধান অতিথির পক্ষে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম উদ্বোধন করেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুবুল বারী মন্টু। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ডা. মতিন সেলিম, মিজানুর মিজান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ, জেলা প্রসাশন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা , ক্রীড়াবিদবৃন্দ, গণমাধ্যমের সাংবাদিক ও বিপুল পরিমান দর্শকবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি উদ্ভোধনী বক্তব্যে বলেন, আমরা মুক্তিযোদ্ধ চেতনায় ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার আলোকে যেসব কার্যক্রম করা দরকার,নৌকা বাইচ থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল, মহিলাদের কাবাডি, এমন কি আঞ্চলিক খেলাগুলো আছে যেমন মুরগীর লড়াই , লাঠির খেলাসহ যখনই আমরা যে সুযোগ পাই যে মাধ্যমেই হোক জিনিসগুলো জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া পক্ষ থেকে জনপ্রতিনিধিদের সহযোগিতায় এবং আলোচনা করে আয়োজন করে থাকি। নানা প্রতিবন্ধীকতায় কারনে কয়েক বছর বন্ধ ছিল।। আমি মনে করি দীর্ঘ দিনের ঐতিহ্য, এটা জেলা প্রশাসক গোন্ড কাপ হলেও এটা আপনারাসহ ব্রাহ্মণবাড়িয়াবাসীর সকলের টুর্নামেন্ট এবং আপনারা সার্বিক সহযোগিতা করবেন।
উদ্ভোধনীয় খেলায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুবুল বারী মন্টু। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এই খেলা আয়োজন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা প্রশাসকে আন্তরিকতায় পুনরায় চালু হওয়া এই খেলা ভবিষৎতেও অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন।
উদ্বোধনীয় খেলায় ১ম দিনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বনাব নবীনগর উপজেলাকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলায় প্রতিটি দলে ৫ জন করে বিদেশি খেলোয়াড় থাকায় বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।
টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং পৌরসভার ১টি দলসহ ১০ দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।প্রতিদিন বিকাল ৩ টাই খেলা আরম্ব হবে যা ২৩ সেপ্টেম্বর ফাইনাল খেলায় বিজয়ী মাধ্যমে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৩ এর পরদা নামবে।

Comments
No comments
Add a comment: