তিতাসে সাতানী ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুমিল্লার তিতাস উপজেলা শাখার সাতানী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে প্রস্ততি মূলক আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ সেপ্টেম্বর)
বিকেলে উপজেলার পুরান বাতাকান্দি বাজার সংলগ্নে এ প্রস্ততি মূলক আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা। উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শাহজাহান সওদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরা,সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.করিম সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঈসমাইল হোসেন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির,
উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম মুন্সি, নজরুল ইসলাম, মো: কবির হোসেন, আবুল কালাম, মো:মোস্তফা মুন্সি,উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওয়াসিম মিয়া, সাতানী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক,শফিক মেম্বার,আব্দুল হক মেম্বারসহ ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, এই নিশি রাতের সরকার,ভোট ডাকাত সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবে না। বিএনপির ১ দফা দাবি সরকার পদত্যাগ সহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন কর্মসূচি আমরা রাজপথে ছিলাম।তাই আগামী ১ মাসের মধ্যে ঘেরাও কর্মসূচির ঘোষণা আসতে পারে।তাই আমরা যেকোনো সময় প্রস্থুত থাকতে হবে।
এজন্য আমরা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কমিটি গঠন করছি,যাতে করে সামনে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামে এই ভোট চোর হাসিনা সরকারকে টেনে হিচরে ক্ষমতা থেকে বিতারিত করতে পারবো। তাই আপনারা কৃষকদলকে শক্তিশালী করুন, কৃষকদল শক্তিশালী হলে আমাদের নেতা ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার ও ড.খন্দকার মারুফ হোসেন এর হাত শক্তিশালী হবে।

Comments
No comments
Add a comment: