তিতাসের "হলি কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে" অভিভাবক সমাবেশ।

তিতাসের মাছিমপুরে হলি কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে"অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর শনিবার কুমিল্লার তিতাস উপজেলা জগতপুর ইউনিয়ন মাছিমপুর গ্রামের হলি কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে"অভিভাবক সমাবেশ অনুষ্ঠানটিত হয়েছে।
স্কুলের পরিচালক মোঃ দ্বীন ইসলাম রাজুর সঞ্চালনায় ও অত্র স্কুলের সভাপতি মোঃঅহিদুজামান সোকনের সভাপতিত্বে,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হলি কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের সহ সভাপতি মাওলানা কাজী আব09;দুছ ছামাদ,সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন, স্কুল কমিটির পরিচালক মোঃ মহীদুল হক', শেখ মোহাম্মদ উল্লোহ,মোঃজমির আলী, এসময় সমাবেশে উপস্থিত ছিলেন,অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃইব্রাহিম,কমিটির পরিচালক মোঃআবুল কাশেম, সালেহা আক্তারসহ অন্যান্য সদস্য, অভিভাবক ও স্কুলের শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, এই স্কুলটির ২০০৮সালে মাছিমপুর সরকার বাড়ির মোঃ মোয়াজ্জেম সরকার প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই স্কুলে এলাকার এবং দূর-দূরান্ত থেকে আগত বহু ছাত্র সুনামের সাথে পড়াশোনা করছে।

Comments
No comments
Add a comment: