তামিমদের অভিনন্দন জানিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক
রবিবার, ০৩ মার্চ ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা নেমেছে দু’দিন (শুক্রবার) আগে।

যেখানে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্ব এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানে ফাইনালে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে। শিরোপাজয়ী তামিমদের অভিনন্দন জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।   বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে যোগ দিয়ে সাকিবকে কথা বলতে হয় ক্রিকেট নিয়েও। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে তিনি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  নিজ জেলা মাগুরা থেকে এসে ব্যাডমিন্টন ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাকিব। রাত ১০টার পর তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এসে পৌঁছান। প্রধান অতিথি ও সংসদ সদস্য হলেও সাকিব জিন্স প্যান্ট এবং টি-শার্ট পরেই এ
Advertisement
88;েছিলেন। প্রধান অতিথি হলেও নির্ধারিত আসন ছেড়ে তিনি সময় কাটিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসা সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেনের পাশে বসে।   আধঘণ্টার একটু বেশি সময় থেকে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমের সামনে পড়েন সাকিব। সংসদ সদস্য হওয়ার পর ক্রীড়াঙ্গনে কোনো ফেডারেশনে এই প্রথম প্রধান অতিথি হিসেবে এসে তিনি বলেন, ‘ইনডোরে এসে ভালোই লেগেছে। এই প্রথম মনে হয় এখানে এলাম। ব্যাডমিন্টন-টেবিল টেনিস এরকম খেলা অনেক সম্ভাবনাময়। এখানে পৃষ্ঠপোষকতা ও অনুশীলন জোরদার হলে অনেক ভালো কিছু সম্ভব।’  ব্যাডমিন্টনে এসেও ক্রিকেটীয় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাকিবকে। সদ্য সমাপ্ত বিপিএলের ফাইনাল ও আয়োজন নিয়ে তিনি বলেন, ‘ফাইনালের সময় মাগুরায় ছিলাম। স্কোর দেখেছি। টুর্নামেন্ট কেমন হয়েছে সেটা আয়োজকরা বলবে।’ জাতীয় দলে সাকিবের তিন সতীর্থ তামিম, মুশফিক ও মাহমুদল্লাহ’র ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বরিশাল ভালো খেলেছে। তারা ডিজার্ভিং চ্যাম্পিয়ন। আমার তরফ থেকে তাদের সবাইকে অভিনন্দন।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন