তামিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মমিনুল

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বড় মাইলফলক স্পর্শ করেছেন মমিনুল হক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিন তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনের খেলা শেষে ৪৯ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন মমিনুল। তার ইনিংসে ছিল পাঁচটি চার। এই ইনিংসের পথেই তামিম ইকবালকে ছাড়িয়ে যান তিনি। বর্তমানে ৭৯ টেস্টের ১৪৬ ইনিংসে মমিনুলের সংগ্রহ ৫ হাজার ১৬৬ রান। ৩৮.২৬ গড়ে ব্যাট করা এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি। অন্যদিকে, তামিম ইকবাল ৭০ টেস্টের ১৩৪ ইনিংসে করেছেন ৫ হাজার ১৩৪ রান।

৩৮.৩৯ গড়ে রান করা বাংলাদেশের সাবেক এই ওপেনারের টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি। মমিনুলের ৩২তম রানই তাকে তামিমের ওপরে নিয়ে যায়। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের ত

Advertisement
;ালিকায় এখন মমিনুলের সামনে কেবল মুশফিকুর রহিম। ১০৪ টেস্টের ১৯০ ইনিংসে মুশফিকের সংগ্রহ ৬ হাজার ৮০৬ রান। ৩৯.১১ গড়ে রান করা এই উইকেটকিপার-ব্যাটারের নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সাকিব আল হাসান। ৭১ টেস্টে তার সংগ্রহ ৪ হাজার ৬০৯ রান। আর ৩ হাজার ৩৫৬ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন লিটন দাস।

মমিনুলের ব্যক্তিগত এই মাইলফলকের দিনটি দলীয়ভাবেও বাংলাদেশের জন্য ছিল দারুণ। হাসান মাহমুদের দুর্দান্ত ছয় উইকেটের বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৯৬ রান নিয়ে। সাদমান ইসলাম ২০ রান করে ফিরে গেলেও মমিনুল ও তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে প্রথম দিনটা ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ।

হাতে রয়েছে আরও নয়টি উইকেট। ফলে তামিমকে ছাড়িয়ে যাওয়ার পর এখন দলকে বড় লিড এনে দেওয়ার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলার সুযোগ রয়েছে মমিনুল হকের সামনে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন