ঢাকা মহানগর দক্ষিণের সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন ফেনীর ছেলে তৌহিদ

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফেনীর সন্তান মোঃ তৌহিদ উল্লাহ খান।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো: মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো: জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সহ- সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলায়। মহানগর রাজনীতির আগে তৌহিদ ফেনী জেলù4; ছাত্রলীগ ও ফেনী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ স্থানে ছিলেন। তার পিতা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি। পারিবারিক ভাবেও তার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিগত জাতীয় নির্বাচন ও বিএনপির বিভিন্ন জ্বালাও পোড়াও আন্দোলনের বিরুদ্ধে তৌহিদ মাঠে থেকে প্রতিরোধ করেছেন।
এদিকে তৌহিদ ঢাকা মহানগরের পদ পাওয়ায় ফেনীতে তার নিজ এলাকায় মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ কর্মীরা।

Comments
শেখ আশিকুন্নবী সজীব
অভিনন্দন প্রিয় ছোট ভাই তৌহিদ
Add a comment: