ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র।
স্থানীয়দের অভিযোগ—দিন কিংবা রাতের অন্ধকারে চালকবেশে ট্রাক ও বাস থামিয়ে চলছে মাদক বিক্রি।
সন্ধ্যা নামলেই শুরু হয় বেচাকিনা। তবে আশ্চর্যের বিষয়, দিনের বেলাতেও মাদক বিক্রি কম নয়। দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাতেও।
বিশেষ করে সল্লা এলাকায় মাদক চক্রের দৌরাত্ম্য বেড়েছে উদ্বেগজনক হারে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কলা বাগান ও ঘাসের খেত থাকায়, এই সুযোগে মাদকসেবী ও বিক্রেতারা সেখানে বসে বসে মাদক সেবন ও বিক্রি করছে—এমনটাই অভিযোগ স্থানীয়দের।
প্রতিদিনই ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকের গোপন বেচাকিনা চলে, বিশেষ করে রাত ১১টা থেকে ১২টার মধ্যে—এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এলাকায়।
সবচেয়ে ভয়ংকর বিষয়, মাত্র ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোররাও এখন ক্রেতার তালিকায় যুক্ত হচ্ছে। স্কুলগামী কিশোরদের উপস্থিতি সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, চক্রের আর্থিক উৎস নিয়েও উঠেছে প্রশ্ন। সম্প্রতি কিছু পরিবার হঠাৎই আধুনিক ভবন, ব্যক্তিগত গাড়ি ও জমির মালিক হয়েছেন। বৈধ আয় ছাড়া কীভাবে এই সম্পদের মালিক হলো তারা—এ নিয়েও চলছে নানা আলোচনা।
রাতের বেলা অচেনা ও সন্দেহজনক লোকজনের আনাগোনা স্থানীয়দের আতঙ্ক আরও বাড়াচ্ছে।
এলাকাবাসী দাবি করেছেন—দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নিলে সল্লা থেকে যমুনা সেতু পর্যন্ত এলাকায় মাদকের ভয়াবহ আগ্রাসনে পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়বে।

Comments
No comments
Add a comment: