ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে জেলা তথ্য অফিসার

জেলা তথ্য অফিস নড়াইল এর ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত।
সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টায় কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মো ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নড়াইলের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো জাহাঙ্গির আলম, আলোচনায় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উনú9;নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমুহ, গুজব, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করেন। এ সময় জেলা তথ্য অফিসার তার বক্তব্যে বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি পরিবারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লোহাগড়া, সাগর কুমার রায়, ম্যানেজিং কমিটি সভাপতি, মোছা মিশরিকা এবং প্রধান শিক্ষক, ঈশানগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মো ফারুক হোসেন। অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন ৷

Comments
No comments
Add a comment: