ঠাকুরগাঁও ২ টি আসনের ২ জনের মনোনয়নপত্র বাতিল ১ জনের স্থগিত

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ১, ২ ও ৩ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১জনের স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের এ ঘোষণা দেয়া হয়।
 
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ৩টি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭ জন। মনোনয়ন বাতিল হয়েছে ১জনের। এই আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী তাহমিলা আখতার মোল্লার। এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী রমেশ চন্দ্র সেন, জাতীয় পার্টির প্রার্থী মো: রেজাউর রাজী, ওয়ার্কার্স পার্টি প্রার্থী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, এনপিপির  প্রার্থী রাজিউর ইসলাম, জাকের পার্টির প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী ঐক্য জোটের প্রার্থী রফিকুল ইসলাম।

Advertisement
ঠাকুরগাঁও -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। স্থগিত রাখা হয়েছে ১জনের মনোনয়নপত্র। তিনি হলে তৃণমূল বিএনপি প্রার্থী মোজাফফর হোসেন। এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী  মাজহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রিম্পা আক্তার,  জাকের পার্টির প্রার্থী নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল। অন্যদিকে, ঠাকুরগাঁও -৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন। বাতিল ঘোষণা করা হয়েছে  ১জনের মনোনয়নপত্র। তিনি হলে স্বতন্ত্র  প্রার্থী আশা মনি।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী  মো: ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায়, এনপিপি প্রার্থী শেখ সালাউদ্দিন, বিকল্প ধারার প্রার্থী এসএম খলিলুর রহমান সরকার।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।  আর একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন