ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায়ে  জেলা রেজিস্ট্রি অফিসের চারতলা ভিতবিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা শহরের আর্ট গ্যালারি ও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের পাশ্বে নবনির্মিত এই ভবন দুইটির উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধন উপলক্ষে জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায় ধরে ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন ঢাকার সাভারের জিরানী বাজার রোডের মেসার্স সিকদার কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স। 

Advertisement
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, জেলা রেজিস্ট্রার অফিস নির্মাণ কাজের জন্য প্রকল্পের নকশা অনুযায়ী চারতলা ভিতবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পন নেওয়া হয়৷ ভবনের প্রথম তলা ৫ হাজার ১৪৩ বর্গফুটের হবে। এতে গ্যারেজ, ব্যাংক বুথ, ভেন্ডর, ভিজিটর ওয়েটিং, মাতৃদুগ্ধ কক্ষ ইত্যাদি হবে। ৫ হাজার ১৪৩ বর্গফুটের দ্বিতীয় তলায় নকলনবিস, অফিস, রেকর্ড রুম, চেম্বার, ডায়াস, সাব-রেজিস্ট্রার এজলাস ইত্যাদি, ৫ হাজার ১৪৩ বর্গফুটের তৃতীয় তলায় সম্মেলন কক্ষ, অফিস রুম, জেলা রেজিস্ট্রারের চেম্বার, ডায়াস, রেকর্ড রুম ইত্যাদি এবং ৫ হাজার ১৪৩ বর্গফুটের চতুর্থ তলায় নকলনবিস, রেকর্ড রুম, রেকর্ড স্টাফ কক্ষ, তালাশকারী, ডিজিটাল রেকর্ড কক্ষ ইত্যাদি। 

বক্তরা বলেন, সেবাপ্রাথী‌দের যা‌তে সুন্দর সেবা প্রদান করা হয় এবং সরকারী আয় বৃ‌দ্ধি‌তে যেন ম‌নো‌যোগ দেয়া হয়। সাড়ে ৫কো‌টি অর্থ ব‌্যয়ে এ আধু‌নিক উন্নত ভবন নিমাণ হওয়ায় জেলার সক‌লে উপকৃত হ‌বে বলে জানান তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দীন, অফিস সহকারী রবিউল কবির, দলিল লেখক সমিতির সহ অফিসের অন্যান্য কর্মকর্তারা।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন