ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাজ্জাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাবলু টি কোম্পানি-র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানি কর্তৃপক্ষ। 

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের এক রেস্তোরায় বাবলু টি কোম্পানি পক্ষে লিখিত অভিযোগ পড়ে শোনান প্রতিষ্ঠানটির ম্যানেজার হুমায়ুন কবির রেজা।    কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১৩ ডিসেম্বর) জেলার বালিয়াডাঙ্গীতে জনৈক তাজমুল ও বুলবুল নামে দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, বানোয়াট ও ভিত্তিহীন। তার বক্তব্যের মাধ্যমে কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।   বাবলু টি কোম্পানি আরও জানায়, তাজমুল ও বুলবুলের সঙ্গে করা সাময়িক অস্থায়ী লিজ চুক্তি ইতোমধ্যে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে।

Advertisement

চুক্তি বাতিলের বিষয়টি রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্ট অস্থায়ী লিজগ্রহীতাদের কাছে প্রেরণ করা হয়েছে। এরপর তারা কোম্পানির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুকে তার whatsapp নাম্বারে হুমকির একটি রেকর্ড পাঠান। পরে নিজের নিরাপত্তা জন্য বালিয়াডাঙ্গী থানায় একটি জিডি করেন।   এ বিষয়ে অভিযুক্ত মো: তাজমুল ও বুলবুল এর সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।   এ ব্যাপারে থানায় জিডির বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বাবলু টি কোম্পানি-র চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন