ঠাকুরগাঁওয়ে ঝড়ের কবলে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
রবিবার, ০২ জুন ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঝড়ের কবলে পরে এক নারীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে  আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। একই সাথে ওই দিন  স্টক করে এক নারী ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হওয়া পরিবারকেউ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।    

আজ রোববার (০২) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঝড়ে মারা যাওয়া পরিবারসহ পৃথক পৃথকভাবে আরো দুইজন মৃত্যুবরণ করায় প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা  ও ২০ কেজি চাল সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এসময় নিহত পরিবারের স্বজনদের সমবেদনা জানান জেলা প্রশাসক। 

Advertisement
এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, ঝড়ের কবলে এক নারীর মৃত্যু হয়েছে যা অনাকাংঙ্খিত। অপরদিকে একই দিনে ঝড়ের সময় আতঙ্কে আরো এক নারী ও ঝড় পরবর্তি সময়ে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এটি একটি দূর্ঘটনা। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। এ উপজেলায় যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা তৈরি করছে উপজেলা প্রশাসন। পরবর্তিতে তাদেরকেউ সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক। 

সহায়তা প্রদানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা সাইদুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গতকাল শনিবার ভোররাতে ক্ষনস্থায়ী ঝড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কয়েকটি গ্রামের ঘড়বাড়ি লন্ডভন্ড হয়। উড়ে যায় ঘড়ের চালা, দোকানপাট ও গাছপালা।  ঝড়ের কবলে টিনের চালার নিচে পরে এক নারী মৃত্যু হয়। 

এছাড়া ওই দিন আতঙ্কে আরো এক নারী ও এক শিশু পানিতে ডুবে মারা যায়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন