ঠাকুরগাঁওয়ে গুদাম ঘর থেকে সরকারি চাল জব্দ

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে ভিজিএফর খাদ্যশস্যের চাল একটি গুদাম থেকে জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মেহেদী হাসকিং মিলের গুদাম ঘর থেকে খাদ্য অধিদপ্তরের নাম সংযুক্ত ১৩ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন। 

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে ঈদ উল ফিতর উপলক্ষে ১ হাজার ৫৬৫জন দরিদ্রের মাঝে ১০কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ শেষ হলেও  ভিজিএফের চাল মজুদ রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। 

এমন খবরে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। সত্যতা পেয়ে খবন দেয়া হয় প্রশাসনের কর্মকর্তাদের। পরে ওই ইউনিয়নের ভেলারহাট বাজারে ছুটে যান সহকারি কমিশনার (ভূমি) ও ইউএনও। এ সময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
Advertisement

এসময় চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন জানান, কার্ডধারিরা তার কাছে বিক্রি করেছে বলেই তিনি ক্রয় করে গুদামে রেখেছে। এখানে তাঁর কোন দোষ নেই বলে জানান তিনি। 

আর এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, তিনজন কার্ডধারিকে একটি বস্তা দেয়া হয়। যেহেতে ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী স্বাভাবিকভাবে তারা বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। পরবর্তিতে প্রশাসন কার্যত প্রদক্ষেপ নিবেন। 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন ১৩ বস্তা চাল জব্দের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এসব চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, গতকাল সকালে সদরের আক্চা ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন