টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেলেন ব্রিটেনের রাজা

অনলাইন ডেস্ক।
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আগামী বছর মেলবোর্নে টেস্ট ইতিহাসের ১৫০ বছর পূর্তি উদযাপনের জন্য গ্রেট ব্রিটেনের রাজা চার্লস এবং রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাশাপাশি ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তিকেও অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। ১৮৭৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগামী বছর মেলবোর্নে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। ২০২৭ সালের ১১-১৫ মার্চ এমসিজিতে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের দুই দল- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৯৭৭ সালের শতবর্ষী টেস্টে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দলের সকল সদস্য এমসিজিতে উপস্থিত থাকবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজা বা রাজপরিবারের কোনো প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত থাকলে সেটি আমাদের জন্য বিশেষ সম্মানের হবে

Advertisement
;। বর্তমান সময়ে অনেক টেস্ট ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ায় না। তাই রাজকীয় সফরটি ম্যাচের শেষ দিকে নয়, বরং শুরুর দিকেই রাখার পরিকল্পনা।’ প্রথমবারের মত এমসিজিতে পুরুষদের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। তাই ব্যালটের মাধ্যমে ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এরমধ্যে ঐতিহাসিক টেস্টে প্রথম তিন দিনের বেশির ভাগ টিকিটই শেষ।

গ্রিনবার্গ আরও বলেন, ‘এই টেস্ট ম্যাচ এবং এর সাথে সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানান, যারা টেস্ট ক্রিকেটকে এত দারুণ ও স্থায়ী এক থিয়েটারে পরিণত করেছেন। মেলবোর্নে বিশ্ব ক্রিকেট পরিবারকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া জীবিত সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাবেক টেস্ট অধিনায়ক এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন