টুঙ্গিপাড়ায় যুবককে মোবাইল ফোনে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম

টুঙ্গিপাড়া প্রতিনিধি
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের ৫ নং ওয়ার্ডের শরিফুল শেখ নামের এক যুবককে জনপ্রতিনিধির কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন একই গ্রামের সিরাজ শেখ ।টুঙ্গিপাড়া থানায় এমন লিখিত অভিযোগ করেছে ভুক্তভুগির পরিবার। ঘটনাটি ঘটে উপজেলার পাটগাতি শেখ লুৎফর রহমান সেতুর উপর।

জানা যায়, গত রবিবার ছোট বোনের অপারেশনের জন্য পরিবারের সবাই গোপালগঞ্জে অবস্থান করলে এই সুযোগে বেলা সাড়ে বারোটায় শরিফুল শেখের বাড়িতে সিরাজ শেখের ভায়রার ছেলে আবির নামে এক যুবক ঘরের পিছনের দরজার শিকল ভেঙ্গে ঘরে ঢুকে। এই বিষয়টি শরিফুলের ছোট মেয়ে সাদিয়া দেখতে পেয়ে আশেপাশের লোকদের জানান তারা এসে তাকে ঘরের ভেতরে দেখতে পায়।পরে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে আবিরকে মারধর করে ।খবর পেয়ে শরিফুল ইসলাম বাড়িতে এসে দেখে তার ঘরের ওয়ারড্রপের তালা ভাঙা। ভাঙ্গা ওয়ারড্রপ খুলে দেখতে পায় পুরনো ঘর ক্রয় করার ৮০ হাজার টাকা তাতে রাখা নেই।
Advertisement

হাসপাতালের বেডে গুরুতর অবস্থায় কাতর কন্ঠে শরিফুল ইসলাম জানান,আজ দুপুর সাড়ে বারোটায় সিরাজ শেখ এক জনপ্রতিনিধির কথা বলে আমাকে ডেকে এনে শেখ লুৎফর রহমান সেতুর উপর বসে আমাকে সিরাজ ও সিরাজের ছেলে আশিকুর, শাওন, আফ্রিদি সহ ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তি হাতুড়ি দিয়ে আমাকে পিটিয়ে মারাত্মক জখম করে আশঙ্কাজনক অবস্থায় ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্হানীয় বাসিন্দারা টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আমাকে ভর্তি করেন।

শরিফুল শেখ আরো জানান,তার পকেটে থাকা ব্যবসায়ের ৪০ হাজার টাকা ও রেডমি নাইন প্রো মোবাইল ফোনটি এ সময় তারা জোর করে নিয়ে যায়। প্রধান অভিযুক্ত সিরাজ শেখ এ ঘটনা অস্বীকার করে বলেন,গতকাল আমার এক নিকট আত্মিয় আমার বাড়ীতে আসার পরে শরিফুলের বাড়ীতে গেলে চোর বলে আখ্যায়িত করে। এ ঘটানার জেরে আজ আমার লোকজন শরিফুল কে মারধর করে থাকতে পারে তবে আমি এ সময় উপস্থিত ছিলাম না। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় শরিফুল শেখের ছোট ভাই একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন