টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে দু’দিনেই ১২ লাখ আবেদন

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে চলতি বছরের জুনে। ।
শুরু হয়ে গেছে টিকিট বিক্রির প্রক্রিয়াও।আইসিসি জানিয়েছে, মাত্র দু’দিনে খেলা দেখার জন্য ১২ লাখ মানুষ আবেদন করেছেন। গোটা বিশ্ব থেকেই খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। তবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকেই ৯ লাখ মানুষ আবেদন করেছেন।
নতুন নতুন এলাকায় ক্রিকেট যে ক্রমশ ছড়িয়ে যাচ্ছে, এটাই তার প্রমাণ। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে গোটা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকার দর্শকদের মধ্যে উৎসাহ সবচেয়ে বেশি। সে দেশের মানুষের পাশাপাশি ভারতীয় উপমহাদেশের লোকরাও বিশ্বকাপ দেখতে আগ্রহী।টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয় গেল বৃহস্পতিবার থেকেই।
তবে সে দিন থেকে টিকিট কাটা যায়নি। সব দর্শক যাতে খেলা দেখতে পান, সে জন্য ‘ব্যালট’ প্রক্রিয়ার মাধ্যমে টিকিট বিক্রি করবে আইসিসি। ৭ ফেব্রুয়ারি, অ্যান্টিগার স্থানীয় সময় রাত ১১.৫৯ পর্যন্ত খেলা দেখার জন্য ব্যালটে নাম তোলা যাবে। ২২ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। ব্যালটে নাম লেখানোর পর ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন কোন ম্যাচে সংশ্লিষ্ট দর্শক টিকিট কেটেছেন।একজন দর্শক একটি ম্যাচের সর্বোচ্চ ৬টি টিকিট কাটতে পারবেন।
সব পর্যায় মিলিয়ে সর্বোচ্চ ৬টি ম্যাচের টিকিট কাটতে পারবেন তিনি। কোন কোন ম্যাচ দেখতে চান, তা জানতে যেতে হবে ওয়েবসাইটে। ৬ ডলার থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। ২৫ ডলার পর্যন্ত দাম উঠতে পারে।

Comments
No comments
Add a comment: