টানা বৃস্টিতে নীলফামারীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

গত কয়েক দিন যাবত গুড়িগুড়ি বৃষ্টি থাকলেও গত ২৪ ঘন্টায় বৃস্টিপাতের রেকর্ডের দিকে তাকালে দেখা যায়, নীলফামারী শহরে(পাউবো) ১৭৯ মিলিমিটার, আবহাওয়া অফিস সৈয়দপুরে ১৭৯,ডিমলায় ১৪৩ মিলিমিটার,।
তিস্তা অববাহিকা ডালিয়ায় ১৫১ ও কাউনিয়ায় ১০১ মিলিমটার। কৃষি বিভাগের রেকর্ডে কিশোরগঞ্জে ১৩৫, ডোমারে ১১০,জলঢাকায় ৯৪ মিলিমিটার। টানা বৃস্টির জেরে নিম্নাঞ্চল গুলো তলিয়েছে। পুকুরের মাছ ভেসে গেছে। সবজি ক্ষেতগুলো ক্ষতিগ্রস্থ। তবে বৃস্টির জেরে আমন ধান ও চা বাগানগুলোর উপকার হয়েছে। তবে দিনমজুররা পড়েছে বিপাকে।
এ ছাড়া তিস্তার পানি বৃদ্ধিতে রবিবার বেলা ৩টায় বিদৎসীমার দশমিক ৮ সেন্টিমটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে চারালকাটা নদীতে হরিশচন্দ্র পাঠ গ্রাম এলাকায় গ্রামবাসীর তৈরি করা ৭ লাখ টাকা ব্যয়ে কাঠের সাঁকোটি নদীর পানির স্রোতে ভেঙ্গে গেছে।

Comments
No comments
Add a comment: