টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার ঘটনায় গুরুতর আহত-১


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু হানিফ এর ছেলে আলামিন (২২) কে হত্যা চেষ্টায় মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আলামিন গারোবাজারের পাশে একটি সমিলে কাজ করে। গত ১৯ মার্চ রবিবার রাত ১০ টার সময় কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার মুরাইদ এলাকায় জালাল তরফদার এর বাড়ীর কাছে পৌছালে ২/৩ জন লোক লাঠি-সোটাসহ পথরোধ করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আলামিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আগাত করে, মাথায় আগাতের ফলে আলামিন মাটিতে পরে গেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে আক্রমনকারীরা। এমতাবস্থায় আলামিন জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে চলে যাওয়ার সময় জালাল নামের এক পথচারী বাড়ি ফেরার সময় আহত আলামিনকে দেখে চিৎকার করলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত আলামিনের পিতা আবু হানিফ বাদী হয়ে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আবু হানিফের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে অভিযুক্ত মো. আজিজুল ইসলাম (আজু) এর ছেলে মো. মাহফুজ, আব্বাছ আলীর ছেলে মো. মিলন, মৃত শমসের আলীর ছেলে মো. আঃ হামিদ (চৌধুরী), মো. আজিজুল ইসলাম (আজু) এবং মোসলেম উদ্দিনের ছেলে মো. আব্বাছ আলীদের সাথে। বিরোধ চলাকালে বিভিন্ন সময় আবু হানিফ এবং তার পরিবারের লোকদের মারপিট করাসহ হত্যার হুমকির ঘটনা ঘটলে উক্ত বিষয়ে আবু হানিফ এলাকার গন্যমান্য লোকজনদের নিকট বিচার প্রার্থী হলে এলাকার গণ্যমান্য লোকজন বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। সে শত্রুতার জের ধরেই আলামিনকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে ধারণা পরিবারের।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম সরকার জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments
No comments
Add a comment: