টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। এমন উত্তাপের মাঝেই দুই দলের যুব ক্রিকেটাররা মুখোমুখি হয়েছে বুলাওয়েতে। আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা দেড়টায় বিশ্বকাপের ম্যাচ শুরু হয়েছে। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেটের আঁচ পড়েছে ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি ২২ গজে আসা দুই দেশের ক্রিকেটার।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। তাতে ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি তার সহঅধিনায়ককে টস করতে পাঠান। টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছোড়েন তিনি। আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস জেতে। তারপরই তাকে এড়িয়ে সরে যান আয়ুশ। বাংলাদেশের সহঅধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।

Advertisement
গত বছরের এশিয়া কাপ থেকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। ওই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ভারতের অন্য ক্রিকেটারেরাও ম্যাচ শেষে একই পথে হাঁটেন। পরে ভারত-পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম!

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমারেরা। এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভীর হাত থেকে ট্রফিও নেননি তারা। সম্প্রতি বিসিসিআইর নির্দেশে আগামী আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক শিথিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। এই সমস্যার সমাধানে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ চায় তাদের ম্যাচগুলো ভারতের বাইরে হোক। এনিয়ে আলোচনা করতে আজ (শনিবার) আইসিসির প্রতিনিধি ঢাকায় আসার কথা। বৈঠকের পর কী সিদ্ধান্ত আসে তার অপেক্ষায় দেশের ক্রিকেট সমর্থকরা। তবে তার আগে ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন ২২ গজেও ছড়িয়ে পড়ল দুই দলের খেলোয়াড়ের সৌজন্যতা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন