টঙ্গীতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে ২০২৩ইং শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, নিশাত জুট মিলস আদর্শ উচ্চবিদ্যালয়, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস, মন্নু টেক্সটাইল মিলস, হাজী সৈয়দ আলী উচ্চবিদ্যালয়,শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, হাজী এম.এ গনি উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে। নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে আনন্দ-উল্লাস শুরু করে তারা।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, নতুন বই পেয়ে আমরা খুবই খুশি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। শিক্ষা প্রতিষ্ঠানের এক অভিভাবিকা সাউদিয়া বেগম বলেন, নতুন বই পেয়ে ছেলে মেয়েরা খুবই আনন্দিত হয়েছে। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

Comments
No comments
Add a comment: