টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার।
গাজীপুর টঙ্গীর ষ্টেশন রোড ও আব্দুল্লাহপুর এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-মোঃ শফিকুল ইসলাম বাবু (১৯), মোঃ আঃ রহমান আশিক (১৮), তৌহিদ (২৮), মোঃ সৌরভ (১৯), মোঃ আল আমিন (২৫), মোঃ ইমন (২১), মোঃ আরিফ (১৯), মোঃ ইয়াছিন (১৯) ও মোঃ শাকিল (১৯)। এ সময় তাদের কাছ থেকে ১টি তলোয়ার, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা, ৪টি সুইচ গিয়ার এবং ২টি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ স্টেশন রোড হইতে পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকার টঙ্গী বাজারসহ ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যেতো।

Comments
No comments
Add a comment: