ঝালকাঠির নলছিটিতে প্রতিবাদ সমাবেশ

ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মানের কথিত অনিয়ম নিয়ে স্থানীয় একটি কুচক্রীমহলের যোগসাজশে মানবন্ধনের পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে দপদপিয়া ইউণিয়নের স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার ( ০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক সাধারন জনতা অংশগ্রহন করেন। এসময় তারা বলেন, নলছিটির দপদপিয়ায় ভালো মানের নির্মান সামগ্রী দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার503;র ঘর নির্মান করা হচ্ছে কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ও আওয়ামী লীগের অবদানকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আরও বলেণ, নিজেদের অন্যায় আবদার পূরন না হওয়ায় কথিত মানববন্ধন করে প্রশাসনকে চাপে ফেলে স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দপদপিয়া ইউনিয়নবাসী এই কুচক্রীদের বিরুদ্ধে সজাগ আছে তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী বলেণ, এ ব্যাপারে আমার কোন কিছুই জানা নেই অযথা আমাকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।

Comments
No comments
Add a comment: