ঝালকাঠির নলছিটিতে১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক

ঝালকাঠির নলছিটিতে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর ) সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে এ জাল আটক করা হয়। জালের পরিমাণ আনুমানিক ১৫ হাজার মিটার। জব্দকৃত জাল উপজেলা মৎস্য অফিস চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকরú9;তা (ইউএনও) রুম্পা সিকদার, মৎস্য কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,২০২২-২৩ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।


Comments
No comments
Add a comment: