ঝালকাঠিতে পূর্ব বিরোধের জেরধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের জেলে পাড়া সড়কে ঘটনা ঘটে, আহতরা মোঃ মনির সরদার (৪৮) কামাল সরদার ( ৫০), রফিক সরদার (৪০) ইব্রাহিম সরদার লাভু (৪২)।
অপর পক্ষের আরিফ খান উজ্বল (৩৫ আতাউর রহমান খান মাইনুল (২৭) রাকির হোসেন (২৫) ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত ইব্রাহিম সরদার লাভুকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় শহরের জেলে পাড়া সড়ক মৃত কদম আলী সরদারের বাড়ি সামনে তার ছেলে মোঃ মনির সরদারে;র সাথে আরিফ খান উজ্বল ও আতাউর রহমান খান মাইনুলের তর্ক হলে, এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পরলে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে
ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুলতানা সনিয়া জানান গুরুতর অবস্থায় একজনকে বরিশালে পাঠানো হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দে বলেন, সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। লোকজন হাসপাতালের মধ্যে ভির করছিল। আমরা বহিরাগতদের বের করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রে রয়েছে।

Comments
No comments
Add a comment: