জিসান হত্যায় জড়িত কিশোর গ্যাং 'বাইক বাপ্পি' গ্রুপের বাপ্পি ও মাহিন গ্রেফতার

আরেফিন লিমন পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি
সোমবার, ২৫ মার্চ ২০২৪



পটুয়াখালীর গলাচিপায় কলেজ ছাত্র এইচএসসি পরীক্ষার্থী জিসান হত্যা মামলার প্রধান অভিযুক্ত ‘বাইক বাপ্পি’ গ্রুপের গ্যাং সম্রাট  বাপ্পি চৌকিদার (১৮) এবং তার অন্যতম সহযোগী মাহিন শিয়ালী (১৮) র‍্যাবের হাতে গ্রেফতার। শ্বাসরুদ্ধকর ৬৫ ঘন্টার অভিযান চালিয়ে শুক্রবার ২২ মার্চ ভোলার দক্ষিণ আইচা থানার করিমপাড়ার একটি বিচ্ছিন্ন চর এলাকা হতে পলাতক প্রধান অভিযুক্ত বাপ্পিকে গ্রেফতার করে র‍্যাব-৮। ২৩ মার্চ শনিবার ভিন্ন একটি অভিযানে র‌্যাব-১৫ এর সহযোগিতায় হত্যাকান্ডে অভিযুক্ত দ্বিতীয় আসামি মাহিন'কে বান্দরবান পৌর শহরের ৭নং ওয়ার্ড আর্মি পাড়া হতে গ্রেফতার করা হয়। রবিবার ২৪ মার্চ দুপুর সারে ১২ টায় পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে র‍্যাবের বরিশাল বিভাগীয় অধিনায়ক যোবায়ের আলম শোভন এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান। প্রেস ব্রিফিং এসময় কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা সহ র‍্যাব সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Advertisement
প্রেস ব্রিফিং এ জানানো হয়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিন চর বিশ্বাস গ্রামের বাসিন্দা মশিউর রহমান হাং (ডাক) এর ছোট ছেলে হাজী কেরামত-আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জিসান ডাক (১৭) কে গত ০৮ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় ভিকটিম জিসান তার বন্ধু শামীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বাপ্পি রাস্তায় ধুলা উড়িয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। ভিকটিম জিসান তাকে ধূলা না ওড়ানোর জন্য অনুরোধ করলে তার সাথে বাপ্পির কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং এর মূল হোতা বাপ্পি  তার গ্যাং এর অন্য সহযোগিদের বটতলা বাজারে জড়ো হতে বলে। পরে সেদিন এ ঘটনার জের ধরে বাপ্পি ও তার গ্যাং এর অন্য সদস্যরা জিসান বাজারে পৌঁছানো মাত্র  তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় গলাচিপা ,বরিশাল ও ঢাকা মেডিকেলে ১১ দিন চিকিৎসার পর গত ১৯ মার্চ জিসানকে বাড়িতে নিয়ে আসে পরিবার। বাড়িতে আসলে পুনরায় জিসান অসুস্থ হয়ে পড়লে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। পরে জিসানের পিতা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গালাচিপা থানায় অভিযোগ দায়ের করেন। 

প্রেস ব্রিফিং এ র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। মামলা হওয়ায় গ্রেফতার থেকে বাঁচতে তারা আত্বগোপন করেছিল। বাইক বাপ্পি গ্যাং এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন