জিম্মি করে পটুয়াখালী জেলা জামায়াতে আমীরের বাসা থেকে টাকা, স্বর্নলংকার লুট

পটুয়াখালী জেলা জামায়াতের আমীর ও গলাচিপা সরকারি কলেজের সাবেক প্রভাষক মোঃ শাহ্ আলমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ একটি ডাকাত দল সুকৌশলে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের ৪ সদস্÷9;কে জিম্মি করে। এ সময় তার বাসা থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা, মোবাইল ফোন ও আসবাবপত্র নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ আল মামুন। উল্লেখ্য যে, সর্বশেষ পটুয়াখালী জেলা আইন শৃঙ্খলা সভায় পটুয়াখালী জেলা জামায়াতের আমীর মোঃ শাহ্ আলম উপস্থিত ছিলেন। সেখানের নির্দেশনা অনুযায়ী তিনি গলাচিপা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগনকে সতর্ক করেছেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি জেনেছি।

Comments
No comments
Add a comment: