জিএম কাদেরসহ জাপা নেতাদের গ্রেফতার দাবি

আবদুল্লাহ আল মামুন, জিরানী (সাভার) প্রতিনিধি ।
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪


জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা। বুধবার রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফ্যাসিবাদ বিরোধী জনতার সমন্বয়ক এমএ আরিফের সভাপতিত্বে এতে সহ-সমন্বয়ক নাজমুল হাসান, তুহিন মাহমুদ, জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচিতে সমন্বয়ক আরিফ বলেন, দেশের নিরপরাধ ছাত্রজনতাকে হত্যা করে স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছেন, সে একই অপরাধে অপরাধী জাতীয় পার্টি। পতিত অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার আওয়ামী সরকারের নীল নকশা বাস্তবায়নে অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। তিনি বলেন, ১৪ জানুয়ারি দিনে

Advertisement
র ভোট রাতে করেছে এই জাতীয় পার্টিও। আজকে প্রতারক জিএম কাদের বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। সত্যিই যদি তিনি পক্ষে থাকতেন তাহলে প্রথমেই যখন রংপুরে আবু সাঈদ শহীদ হোন তখন যদি এর প্রতিবাদে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করতো তাহলে আজকে হাজারো ছাত্রজনতাকে প্রাণ দিতে হতো না। আসলে ক্ষমতার মোহই জিএম কাদেরের কাছে মুখ্য। বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর হিসেবে মেনন-ইনুর যদি সাজা হয় তাহলে জাতীয় পার্টির জি এম কাদের, আনিসুল ইসলাম মামুদ এবং মজিবুল হক চুন্নুর কেনো বিচার হবে না? আজকে হত্যা মামলার আসামি হয়েও জিএম কাদের যখন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন উপদেষ্টার বৈঠক করেন তখন খুনী অপরাধীদের সঠিক বিচার নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। মানববন্ধনে জিএম কাদেরসহ শেখ হাসিনার দোসরদের বিচারের দাবি আগামী রবিবার মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন