জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো : রায়হান - উজ্জামান।।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মো. রেজাউল করিম রাজীব, পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাসুম আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, পি আই ও কর্মকর্তা সোহেল হোসেন সহ আরও অনেকে।

Comments
No comments
Add a comment: