জমকালো আয়োজনে বিএমএসএস'র রাজশাহী বিভাগীয় অফিস উদ্বোধন

মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি
সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ( বিএমএসএস) -এর রাজশাহী বিভাগীয় অফিসের উদ্বোধন করা হয়েছে । 

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় রাজশাহী মহানগরীর রেলগেটস্থ গুলশান হোটেলের পশ্চিম পার্শ্বে বিএমএসএস'র রাজশাহী বিভাগীয় অফিস উদ্বোধন ও এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) - এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। 

উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন রাজশাহী সদরের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। তিনি তার বক্তব্যে রাজশাহীতে বিএমএসএস এর পাশে থাকার অঅঙ্গীকার ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী শাহ্ মখদুম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম। 
তার বক্তব্যে তিনি এমন একটি সংগঠন মফস্বলের সাংবাদিকদের জন্য প্রয়োজন বলে জানান। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে বিএমএসএস -এর অগ্রযাত্রায় শরীক হতে সবাইকে আহবান জানান।
অতিথি ছিলেন- কেন্দ্রীয় মহিলা বিষয়ক সহকারী সম্পাদক রহিমা খানম সুমি।

Advertisement
এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক জাব্বির খান, সহ-সাংগঠনিক ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক মো: আল-আমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: রিনা বেগম, উপ-মহিলা সম্পাদক বৈশাখী খানম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা খানম, সহ-সম্পাদকবৃন্দ ও নির্বাহী সদস্যগণ প্রমুখ। 

এছাড়া উদ্বোধনী এসময় রাজশাহী বিভাগীয় কমিটি বিএমএসএস'র সাথে যুক্ত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । 

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে বিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, সাংবাদিকদের কণ্ঠস্বর হিসেবে নি:শর্ত ও নি:স্বার্থ ভাবে নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মফস্বল সাংবাদিকদের পাশে থাকতে ঐক্যবদ্ধতার বিশাল প্লাটফর্ম তৈরি করা আমাদের প্রধান লক্ষ। তিনি অনুষ্ঠানের উদ্বোধক সহ সকল অতিথিবৃন্দ ও সাংবাদিক সহযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করে দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার আহবান জানান।

সবশেষে আনন্দনঘন পরবিশে সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং অনুষ্ঠানটি সুষ্ঠু-সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন