জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদ এর (৫ তম)প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শাহিনুর রহমান আকাশ রাজশাহী (বিশেষ) প্রতিনিধি
সোমবার, ০২ অক্টোবর ২০২৩

উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার নগরীর নানকিং দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে বাংলার জনপদ এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে বাংলার জনপদ এর প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও সম্পাদক ড. সাদিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। তবে নেতিবাচক দিক পরিহার করে ইতিবাচকভাবে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তেমনি অবাধ তথ্য প্রবাহের সুযোগে অনলাইন সংবাদ মাধ্যমে অসত্য ও মনগড়া সংবাদ প্রকাশ কখনোই কাম্য নয়। বাংলার জনপদ প্রতিষ্ঠার পর থেকে সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশের মাধ্যমে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আমি বাংলার জনপদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

রাসিক মেয়র আরো বলেন, রাজশাহীতে কেন শিল্পায়ন হচ্ছে না? রাজশাহীতে আন্তর্জাতিক নৌবরন্দর, রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বিমান চলাচল চালু হলে এ অঞ্চলের মানুষ কতটা উপকৃত হবে-ইত্যাদি নানা বিষয়ে বাংলার জনপদ ব্যক্তিক্রমী বিশ্লেষণধর্মী প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে রাজশাহীর অর্থনীতিকে এগিয়ে নিতে ভুমিকা পালন করবে বলে আশা করি।
Advertisement
বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, সকলের সহযোগিতায় বাংলার জনপদ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে। এজন্য আমি বাংলার জনপদের পাঠক ,দর্শক,শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলার জনপদের পথচলায় যারা পাশে ছিলেন, সহযোগিতা করে যাচ্ছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের পক্ষের এই অনলাইন সংবাদ মাধ্যমটি দেশ, জাতি ও রাজশাহীর মানুষের কল্যানে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে বা যাবে। এবং পাশাপাশি সমাজের নানা অন্যায়, অনিয়ম-অসংঙ্গতি বস্তুনিষ্ঠুভাবে উপস্থাপন করবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলার জনপদ এর সম্পাদক ড. সাদিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলার জনপদ এর উপদেষ্টা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজর অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বারকুল্লাহ বিন দুরুল হুদা। সঞ্চালনা করেন বাংলার জনপদের প্রধান প্রতিবেদক মাসুমা ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী জেলার সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন