জনগণের ভোটে চূড়ান্ত বিজয়, চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু

আরেফিন লিমন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
শনিবার, ২৫ মে ২০২৪
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার (২১ মে) শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে  ওয়ানা মার্জিয়া নিতু ৪৫ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান পরিষদের চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মু. সাহিন পেয়েছে ২৯ হাজার ৮৯৭ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে ছাত্রনেতা ফরিদ আহসান কচিন পেয়েছে ৪১ হাজর ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে এ্যাড. রিফাত হাসান সজিব পেয়েছে ২৫ হাজর ৭৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছে ৩১ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীক নিয়ে হেলেনা বেগম ৩১ হাজার ৩৩৩ ভোট পায়।

Advertisement
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি কম থাকলেও যার যার ভোট সে এসে নির্বিঘ্নে প্রদান করেছেন। 

উপজেলা নির্বাচন অফিসার ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো: জহিরুল ইসলাম জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন। উপজেলার মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৭০ জন। ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮০টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩২ দশমিক ১৫ পার্সেন্ট ভোট পড়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল  বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধ পরিকর ছিল। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি র‌্যাব, কোস্টগার্ট ও বিজিবি মোতায়েন ছিল। প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করে। ফলে উৎসবমুখর পরিবেশে এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ  সম্পন্ন হয়। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন