ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সোমবার রাত দুটার দিকে জমিতে পানির ড্রেনকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমান (৬৫) এবং ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) এর মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই বড় ভাই কে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় পরবর্তীতে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান আদিতমারী উপজেলার বসিনটারী এলাকার খাইরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত মিজানুর রহমান এর ছোট ভাই রবিউল ইসলাম এর জমি দিয়ে খেতে পানি দেওয়ার জন্য ড্রেন তৈরি করছিলেন। এতে ছোট ভাই ড্রেন তৈরিতে বাধা দেয় এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুর রহমান কে কোদাল দিয়ে মাথায় আঘাত করে।
এতে মিজানুর রহমান গুরুত্ব আহত হয়, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়। আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Comments
No comments
Add a comment: