ছেংগারচর শান্তি ও উন্নয়ন সমাবেশে এম ইসফাক আহসান সিআইপি

সফিকুল ইসলাম রানা, ব্যুরোচিফ চাঁদপুর জেলা।
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের সাফল্যের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।

সমাবেশে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এম ইসফাক আহসান সিআইপি উপস্থিত নেতাকর্মীদের কাছে এমপি প্রার্থী হতে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকার পক্ষে একত্র হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর। তিনি এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন। যা বাংলাদেশেরতো বটেই, শেখ হাসিনার উন্নয়ন পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল।

Advertisement
শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে বলেছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। সরকার পতনের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে। এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জির সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মেয়র লায়ন আরিফ উল্ল্যা সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, মহিলা বিষয়ক সম্পাদক রমা দত্ত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরী, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, ছেংগারচর পৌর কাউন্সিল হারিজ খাঁন, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ প্রমুখ।

Comments

No comments

Add a comment:

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী